images

দেশজুড়ে / রাজনীতি / নির্বাচন

দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : মির্জা ফখরুল

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৩ পিএম

জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না, তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।

আরও পড়ুন
Web-Image

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

এ সময় জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে সাম্প্রতিক পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।

তিনি আরও বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।

আরটিভি/এমএইচজে