images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে টয়লেটে মিলল নারী উদ্যোক্তার মরদেহ, স্বামী আটক 

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৫৮ পিএম

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত ‘পরী বিউটি পার্লার’ এর টয়লেট থেকে ৯ দিন নিখোঁজ থাকার পর নারী উদ্যোক্তা কামরুন নাহার ইতি’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কামরুন নাহার ইতি, যিনি ওই পার্লারের মালিক ছিলেন। তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। নিখোঁজ হওয়ার পরও আনোয়ার অসংবেদনশীল ছিলেন।

আরও পড়ুন
Web-Image

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ নিহতের স্বামীকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
আরটিভি/এসকে