images

দেশজুড়ে / রাজনীতি / নির্বাচন

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৪ পিএম

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মো. শামছুদ্দিন এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিকের নির্বাচনি প্রচারণাকালে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ধানের শীষের প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে হুমকি দেন। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে বলা হয়। এতে প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন
Anne_008226

আমরা প্রতিশোধমূলক, হুংকারের রাজনীতি করি না: এ্যানি

অভিযোগ প্রসঙ্গে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, নির্বাচনকালীন সময়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটিকে ব্যক্তিগতভাবে নেওয়ার সুযোগ নেই। তার বক্তব্যের ভিডিও অনলাইনে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে জিডি করে নির্বাচনি পরিবেশে সমতা নষ্টের চেষ্টা করা হচ্ছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমআই