images

দেশজুড়ে

হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী আমির হামজা

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থতা বোধ করলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন
LITON_copy

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল

এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, কয়েক দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন বলে আমরা জানতে পেরেছি তিনি। তবে সাড়ে ১২টায় দিকে হাসপাতালে আসার পরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, পেটের সমস্যা এবং বমির কারণে লবণশূন্যতায় ভুগছিলেন আমির হামজা। বর্তমান তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কা মুক্ত রয়েছেন।

তবে এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

আরটিভি/এসআর