images

দেশজুড়ে / রাজনীতি / নির্বাচন

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৭ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ন্যায়-ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কুরআন সুন্নাহর আলোকে দেশ চালানোর কথা বলেন, স্বাধীনতার সময় তো আপনাদের ইনসাফ ছিল না।

যেভাবে লম্ফঝম্ফ, গায়ে পড়ে ঝগড়া বিবাধ করছেন, এটা ভালো না, মানুষ এগুলো পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি করে গেছেন বেগম খালেদা জিয়া। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমিছিলের শুরুতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তার নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন
Web-Image

প্রচারণার সময় ব্যারিস্টার শাহরিয়ারের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করে আলেম-ওলামাদেরকে সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও তাই করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ কল্যাণ সাম্যতা এবং ন্যায়পরায়ণতা সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। উন্নয়ন অব্যাহত থাকবে, ইনশাল্লাহ। 

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 

আরটিভি/এমআই