images

দেশজুড়ে

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল হামলা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১০ পিএম

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসকের বাসভবন মধুমতীর প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে।

আরও পড়ুন
Web-Image

রোহিঙ্গা ক্যাম্প এলাকার নিরাপত্তা জোরদার

 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, রাত ৭টা ২৫ মিনিটের দিকে কে বা কাহারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে