images

দেশজুড়ে / নির্বাচন

হাতিয়ার দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নোয়াখালী হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালেট বাক্সসহ নির্বাচনের সকল সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা সদর থেকে স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা তাদের লোকজন নিয়ে গাড়ীতে নলচিরা ঘাটে পৌঁছান। এরপর তারা নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া সী-ট্রাকে চেয়ারম্যান ঘাট হয়ে স্ব স্ব কেন্দ্রে পৌঁছান। 

নোয়াখালী- ৬ হাতিয়া আসনটি ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে হরনী চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নটি নদী পার হয়ে যেতে হয়। হাতিয়ার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়ন কর্মকর্তারা সকালে রওয়ানা হয়ে বিকাল ২ টার মধ্যে তারা স্ব স্ব কেন্দ্রে গিয়ে পৌঁছান।

প্রিসাইডিং অফিসার মেহেদী হাসান জানান, সকাল ১১ টায় তারা মালামাল নিয়ে রওয়ানা হন। মাঝখানে সী-ট্রাকে নদী পার হয়ে এপাড়ে তাদের জন্য রাখা নির্ধারিত গাড়ীতে কেন্দ্রে পৌছান। সাথে তাদের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের পৌঁছাতে কোন সমস্যা হয়নি।

আরও পড়ুন
Web-Image

ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণ করবেন কতজন?

তিনি আরও জানান, একসাথে হরনী ও চানন্দী ইউনিয়নের সকল কেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা তাদের মালামাল নিয়ে চলে এসেছেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহন শেষে আবার একই ভাবে তারা হাতিয়াতে ফিরে আসবেন বলেও জানান তিনি। 

১২ ফেব্রুয়ারি হাতিয়াতে মোট ১০৪ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এবার হাতিয়াতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নদীর ওপারের ভোটকেন্দ্রগুলোর মালামাল আগেই পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এখন মূল হাতিয়ার বিভিন্ন কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। এ সময় মালামাল পৌঁছাতে কোথাও কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি। 

আরটিভি/এমআই