images

দেশজুড়ে

কুমিল্লার ১১ আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ১১টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জেলার ১১টি আসনে মোট ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

আরও পড়ুন
Web-Image

ভোটকেন্দ্রে উৎসবের আমেজ

জেলাজুড়ে ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা প্রশাসনের ৬৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। প্রতিটি সংসদীয় আসনে র‍্যাবের ২০ জন করে সদস্য নিয়মিত টহল দিচ্ছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে