images

দেশজুড়ে

‌‘যতদিন বাঁচি, দেশের লাইগা দায়িত্ব পালন কইরা যাইবার চাই’

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩২ এএম

মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্যেও দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। বয়সের ভারে ন্যুব্জ হলেও গণতান্ত্রিক দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়ে বোনের সহায়তায় লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৮০ বছর বয়সী আয়েশা বেগম। তার এই উপস্থিতি কেন্দ্রে আসা ভোটারদের দৃষ্টি কাড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বোন জুলেখার সহায়তায় তিনি বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আসেন। লাঠিতে ভর দিয়ে বোনের সহায়তায় ধীরে ধীরে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

আয়েশা বেগমের সঙ্গে থাকা তার বোন জানান, বয়সজনিত কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন অনড়। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে বেশ আনন্দিত ছিলেন তিনি।

আরও পড়ুন
Web-Image

‌‘এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়’

ভোট প্রদান শেষে আয়েশা বেগম বলেন, যতদিন বাঁচি, ততদিন দেশের লাইগা দায়িত্ব পালন কইরা যাইবার চাই। তার কণ্ঠে ছিল আনন্দ ও গর্বের সুর।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বৃদ্ধা ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে দেখে  ‎অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।

স্থানীয়দের মতে, আয়েশা বেগমের এই অংশগ্রহণ প্রমাণ করে গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তার মতো সচেতন নাগরিকদের আগ্রহ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

আরটিভি/এমএইচজে