images

দেশজুড়ে

‌‘আমডা শান্তি চাই এর লাইগ্যা বুট দিছি-খুব বালা লাগততাছে’

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৬ পিএম

মেয়ের সঙ্গে এসেছেন ৮০ বছর বয়সি রমচান বেগম। ৭৫ বছর বয়সি সফুজা বেগমকে ধর ধরে নিয়ে এসেছেন ছেলে। শারীরিক অসুস্থতার মধ্যে ভোট দিতে এসে তারা বেশ খুশি ভোটের পরিবেশ দেখে।

আজ (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা ভোট দেন। সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্রে তাদের সঙ্গে কথা হয়।

সরাইল উপজেলার ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮১৯ জন। সকাল সাড়ে ৯টার দিকে ৪০৪ জন ভোট প্রদান করেন। ভোটারদের বেশিরভাগ নারী। তবে পুরুষরা আসছিলেন একজন-দুজন করে।

আরও পড়ুন
Web-Image

‌‘যতদিন বাঁচি, দেশের লাইগা দায়িত্ব পালন কইরা যাইবার চাই’

সফুজা বেগম বলেন, সরকার বুডে দারাইছে। আমডা শান্তি চাই। এর লাইগ্যা বুট দিছি। বুটটা পচায়া লাব কি।

রমচান বেগম বলেন, আমি অসুস্থ। মেয়েরে লইয়া আইছি। সুন্দর মতে বুট দিতাম পারছি। খুব বালা লাগততাছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন বলেন, নির্দিষ্ট সময়ের আগেই আমরা প্রস্তুতি নিয়ে রাখি। যথাসময়ে ভোট শুরু হয়। এখানে নারী ভোটার বেশি আসছেন।

আরটিভি/এমএইচজে