images

দেশজুড়ে

হেঁটে-রিকশায় ৫৭ কিমি দূর থেকে পোস্টাল ব্যালট পোঁছে দিলেন পোস্টম্যান

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:২১ পিএম

কোনো ধরনের যানবাহন না থাকায় কখনও রিকশায় চেপে কখনও বা হেঁটে ৫৭ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিয়েছেন এক পোস্টম্যান।

সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে ওই পোস্টম্যান ডাকঘরে পৌঁছান। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টম্যানের বহন করে আনা ব্যাগটি পোঁছে দেন পোস্টমাস্টার সুদীপ ঘোষ।

নির্বাচন কমিশন বলছে, হালুয়াঘাট ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা; এখানে ময়মনসিংহ রিটার্নিং অফিসার নামীয় ৩টি হলুদ খাম ছিল।

সালীম আহমাদ খান বলেন, এনডিসির সামনে ব্যাগটা কাটা হয় এবং ভোট গণনা করা হয়। ডাক বিভাগ সর্বশেষ পরীক্ষায়ও সফল। উল্লেখযোগ্য যে, আমাদের গাড়িগুলো অন্য লাইনে নিরবচ্ছিন্ন ডিউটি করছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে ও দেশের বাইরে থেকে আসা ১১ লাখ ৩৩ হাজার ৮৪৫ জনের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ভোট দিয়ে দেশে ফেরত এসেছে ৪ লাখ ৯৮ হাজার ৫২৬৬ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১ জন।

আরও পড়ুন
Web-Image

পালকিতে চড়ে ভোটকেন্দ্রে গেছেন ১০২ বছরের চান বানু

এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিতে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জনের।

এ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

আরটিভি/এমএইচজে