images

দেশজুড়ে

ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না কৃষকের

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:২৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট  দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরশেদ আলম (৬৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম উপজেলার পান দিঘি গ্রামের মৃত মিয়াজান ফকিরের ছেলে।

আরও পড়ুন
Web-Image

পালকিতে চড়ে ভোটকেন্দ্রে গেছেন ১০২ বছরের চান বানু

জানা গেছে, ভোট দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এ রকম একটি ঘটনার কথা শুনেছি। হাসপাতালে খোঁজ নিয়ে তার স্বজনদের আর পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে