images

দেশজুড়ে / রাজনীতি / নির্বাচন

নোয়াখালী-৩ আসনে ১১ কেন্দ্রে এগিয়ে বরকত উল্লাহ বুলু

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৭ পিএম

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা পর্ব এখন প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ১০,২০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বরকত উল্লাহ বুলু।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৮ ভোট। অর্থাৎ ১১টি কেন্দ্রের হিসেবে ধানের শীষের প্রার্থী ২ হাজার ৬৩৩ ভোটে এগিয়ে আছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন
13

নেত্রকোনা-৪ আসনে বিএনপি প্রার্থী বাবর বেসরকারিভাবে নির্বাচিত

উল্লেখ্য, নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,১১,৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬৯,৮৮৬ জন, নারী ভোটার ২,৪১,৮৬৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে ১৬৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনো চলছে।

আরটিভি/এমআই