images

দেশজুড়ে / নির্বাচন

চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৮ এএম

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের বিজয় মিছিলে অসুস্থ হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফার্মপাড়া ভোটকেন্দ্রে বেসরকারি ফল প্রকাশের পর বিজয় মিছিল চলাকালীন ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, ফজলুর রহমানকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার জেসি তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নজির হোসেন জানান, ফজলুর রহমান আগে থেকেই অসুস্থ ছিলেন এবং মিছিলে অংশ নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান বলেন, ফজলুর রহমান একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং তার মৃত্যুর খবর নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আরটিভি/এসকে