images

দেশজুড়ে

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১২ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫টি বসতি ও একটি এনজিও অফিস আগুনে পুড়ে গেছে।

উখিয়া উপজেলার বালুখালীস্থ ক্যাম্প ১১-তে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাত ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার সংবাদ পায়। দ্রুত উখিয়া থেকে তিনটি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দেয়। এ ছাড়াও কক্সবাজার ও রামু থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ৬টি ইউনিয়ন ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Web-Image

জমজ হাসান-হুসাইনকে বাড়িতে রেখে ভোট দিতে যান মা, অতঃপর...

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড ক্যাম্প-১১ এর ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

আরটিভি/এমএইচজে