শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৭ এএম
রাঙামাটি (২৯৯ নম্বর নির্বাচনি এলাকা) আসনে অনুষ্ঠিত ২০২৬ সালের গণভোটে ‘না’ ভোট বড় ব্যবধানে জয়লাভ করেছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, ‘না’ ভোটের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৭১ হাজার ৬৯৯।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত বার্তা প্রেরণ শিটে এই ফলাফল জানানো হয়। রাঙামাটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ এবং ভোটকেন্দ্র ২১৪টি। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৭৫ হাজার ৮২টি, যার মধ্যে বাতিলকৃত ভোট ২৩ হাজার ৫৭৮ এবং বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫০৪।
ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটকে ১,০৮,১০৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছে। জেলার সব ভোটকেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই প্রাথমিক বার্তা প্রেরণ করা হয়েছে।
ভোটগ্রহণ চলাকালে রাঙামাটি পার্বত্য জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরটিভি/এসকে