images

দেশজুড়ে

সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন  দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আসনের বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭০ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। 

রাঙ্গামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। মোট ভোট পড়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৮৬৬। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১০১৫২ এবং বৈধ ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ১৮।

আরও পড়ুন
Bachu_014

৪৭ বছর পর গাজীপুর-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি


এবার  ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে দীপেন দেওয়ান গত ২০ বছর ধরে রাঙ্গামাটি জেলা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। 

২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকুরি ছেড়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি যোগদানের পর বাংলাদেশের রাজনীতির চড়াই-ওতড়াইয়ের কারণে সেসময় আর নির্বাচন না হয়ে ওয়াল ইলেভেন সৃষ্টি হলে আটকে যায় দীপেন দেওয়ানের ভাগ্য। দুঃসময়েরও দলের হাল ছেড়ে না যাওয়া দীপেন দেওয়ান অবশেষে টিকেট পেলেন সংসদের। 

উল্লেখ্য দীপেন দেওয়ানের প্রয়াত পিতা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ট্রাইবাল এফেয়ার্স বিষয়ক উপদেষ্টা ছিলেন

আরটিভি/এমআই