রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৫ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকভগমানপুর গ্রামে মোজাম্মেল হক (৪৮) নামে সম্বলহীন এক কৃষকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মোজাম্মেলের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, দেড় বছর আগে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মোজাম্মেলের একমাত্র ছেলে আরিফ শেখের মৃত্যু হয়। এর পর গত পাঁচমাস আগে মোজাম্মেলের শরীরে দেখা দেয় কিডনি জটলিতা আর হৃদরোগ। এর পর তার চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের সহযোগীতায় সাহায্যের আবেদন জানান তার স্ত্রী রানী বেগম। সেই আপ্লুত আহ্বান চোখে পড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৷ পরে তার নির্দেশে 'আমরা বিএনপি পরিবার' মোজাম্মেলের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা সহযোগিতা দেয় ৷
তারেক রহমানের সহায়তা পেয়ে কাঁন্নায় ভেঙে পরেন মোজাম্মেলের স্ত্রী রাণী বেগম। তিনি গণমাধ্যমকে জানান, কয়েকমাস যাবৎ মোজাম্মেল অসুস্থ হলেও অর্থাভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না ৷ বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন, এত বড় মানুষ এমন গ্রামের একজন সাধারণ কৃষকের খোঁজ রাখবেন কল্পনাতেও ভাবেননি তিনি৷
রাজশাহী-রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, শুধু মোজাম্মেল নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশেই মানবিকতার এমন উদ্যোগ এগিয়ে চলছে ৷ আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় উদ্যােগ ও দলীয়ভাবে আরও বড় পরিসরে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের কনিষ্ঠ সদস্য শাহাদত হোসেন, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম।
আরটিভি/এমএইচজে