images

দেশজুড়ে

আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার সময় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

আরও পড়ুন
Piroj_0166

পিরোজপুরে বিএনপির দুই নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

তিনি জানান, গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানাভুক্ত  আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যান। সেখানে এক আসামিকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

আরটিভি/এমআই