images

দেশজুড়ে

গাজীপুরে যাত্রীবেশে বাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:২৯ এএম

গাজীপুরের কালিয়াকৈরে গণপরিবহণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা রংপুর নিউ পিংকি নামে একটি বাস যাত্রী নিয়ে গাবতলী টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ওই বাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) রবিউল ইসলাম বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনসহ চৌকস পুলিশ সদস্যরা দ্রুত চন্দ্রা ওয়াল্টনের সামনে পৌঁছায়। পরে বাসটি আসলে সিগন্যাল দিলে থামিয়ে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এ সময় একজনকে সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর দেশীয় ছয়টি চাকুসহ রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুল নামে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image-Recovered

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যে কাণ্ড ঘটালেন প্রেমিক

ওসি রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে গণপরিবহনটি তল্লাশি চালিয়ে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডাকাতি মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে