images

দেশজুড়ে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৩য় শ্রেণির শিক্ষার্থীর

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪১ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাফায়েত আব্দুল্লাহ (৯) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ির পাইন্দংয়ের পেলাগাজি মোড়ের উত্তরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আব্দুল্লাহ একই এলাকার বাকর আলী মিয়াজির বাড়ির সরওয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. সুজন বলেন, নিহত শিশু সড়ক পাড় হচ্ছিল এমন সময় দ্রুত গতিতে একটি রেসিং মোটরসাইকেল এসে শিশুটিকে জোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। শুনেছি অভিযুক্ত ওই মোটরসাইকেলচালক এর আগে আরেকজনকে ধাক্কা দিয়ে আহত করে পালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন
Web-Image

গাজীপুরে যাত্রীবেশে বাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬

স্থানীয় সামি এরশাদ বলেন, মা বাবার আদরের সন্তানের এমন মৃত্যু কেউই মানতে পারছে না। এ ঘটনায় জড়িতকে আইনের আনার দাবি জানাই।
আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আরটিভি/এমএইচজে