বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬ এএম
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট অংশ থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুজনের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না, অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরটিভি/এসকে