images

দেশজুড়ে

ভাষা শহীদদের সঠিক নাম ব্যবহারের নির্দেশ প্রশাসনের

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৩ পিএম

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তিতে ভাষা শহীদদের সঠিক নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২.০১টায়) শহীদ হাদিস পার্কে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 

সূর্যোদয়ের সাথে সাথে সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে (জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২ অনুসরণ করতে হবে)।

আরও পড়ুন
jam

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

এতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় নগরভবনে সিটি করপোরেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ জোহর অথবা সুবিধামতো সময়ে জেলার সব মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার সব মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রার্থনার সময় ভাষা শহীদদের সঠিক নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।  

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা পৌনে সাতটায় শহীদ হাদিস পার্কে খুলনা জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে এবং জেলায় গৃহীত কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন উপজেলা অনুরূপ কর্মসূচি পালন করবে।

আরটিভি/আইএম