images

দেশজুড়ে

জামালপুরে ছাত্রী অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫১ পিএম

জামালপুরে কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণের মামলায় আপেল মিয়া (২৫) নামে এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামী আপেল মিয়া মেলান্দহ উপজেলার বেল তৈল গ্রামের আরজু মিয়ার ছেলে। 

আরও পড়ুন
Motor_019

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৭ মার্চ জামালপুর জেলা শহরের জাহেদা শফির মহিলা কলেজ যাওয়ার পথে কলেজ ছাত্রী (১৬) কে জোরপূর্বক মাইক্রো গাড়িতে তুলে অপহরণ করেন আপেল মিয়া ও তার সহযোগীরা।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। 
ওই মামলায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামী আপেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

আরটিভি/এমআই