images

দেশজুড়ে

রান্নাঘরের আগুনে ৩ পরিবারের সবকিছু পুড়ে ছাই

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্নাঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন গ্রামবাসী। ততক্ষণে ওই তিনটি পরিবারের টিনসেটের ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।ৱ

আরও পড়ুন
Web-Image---Copy

ভোলায় বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন নারী, ঘটনা কী?

আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিন আলামিন বলেন, আরজু মিয়ার রান্নাঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় বিদ্যুতের সংযোগ চালু থাকায় আগুন দ্রুত বাকি দুই ঘরে ছড়িয়ে পরে। ওই তিন পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে।

আরটিভি/এমএইচজে