images

দেশজুড়ে

পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৪ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল হক নামে ব্যবসায়ী পচা গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতাদের নজরে এলে তাকে হাতেনাতে ধরা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পচা মাংস ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সহকারী কমিশনার আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসকে