images

দেশজুড়ে

ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১১ এএম

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image---Copy

ইফতার শেষে সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/আইএম