images

দেশজুড়ে

সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজন আরাকান আর্মির সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।

আরও পড়ুন
gov-job

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির সদস্যরা মিয়ানমারের ৩ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ‘আরাকান আর্মি’-এর সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃতদের নাম ও পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

আরটিভি/এমআই