images

দেশজুড়ে

নরসিংদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২৫ পিএম

নরসিংদী সদর উপজেলায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ডোবা থেকে জোনায়েদ (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

আরও পড়ুন
Web-Image---Copy

কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি-না। পরিবার থেকে অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে