images

দেশজুড়ে

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে খামার পুড়ে ছাই, সব হারিয়ে নিঃস্ব কৃষক

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১২ এএম

মাদারীপুরের শিবচরে একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিক জেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image---Copy

কক্সবাজারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১২

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই স্থানীয়রা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

আরটিভি/এমএইচজে