images

দেশজুড়ে

ফেনীতে দুই মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৫ এএম

ফেনীতে দুই মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চৌধুরী বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

বিরোধ নিষ্পত্তিতে ডেকে তাঁতীদল নেতাকে হত্যা

এ বিষয়ে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মোহসেন সুজন গণমাধ্যমকে বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা আশংকাজনক নয়।

আরটিভি/আইএম