images

দেশজুড়ে

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৭ পিএম

স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শাশ্বরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। হত্যাকান্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে যায় রেজাউল। 

আরও পড়ুন
Web-Image---Copy

সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীর পরকীয়ার সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। 

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন‌ মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) প্রেরণ করেন। বিজ্ঞ আদাল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন। 

একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত রেজাউল ইসলাম। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

আরটিভি/এমআই