images

দেশজুড়ে

কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুর-তেলাপোকা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:২৮ পিএম

চট্টগ্রামের চকবাজার এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রেস্তোরাঁটিতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে দেখা যায়, রেস্তোরাঁর রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে ইঁদুর ও তেলাপোকা, স্যাঁতসেঁতে মেঝে এবং খাদ্য প্রস্তুতির জন্য অস্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া ক্রয় রসিদ সংরক্ষণ না থাকা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা সহ নানা অসংগতি ধরা পড়ে।বিশেষ করে খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এই জরিমানা করা হয়।

image

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, কাচ্চি ডাইনের রান্নাঘর ও সংরক্ষণাগারে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব ছিল। কর্মীরা স্বাস্থ্যবিধি মানেননি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এসকে