images

দেশজুড়ে / রাজনীতি

তারেক রহমানের ‘মদিনা সনদ’ বাস্তবায়নের প্রতিফলন দেখাচ্ছেন: মীর সরফত আলী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৩ পিএম

তারেক রহমান দেশে ফিরে ‌‘মদিনা সনদ’-এর আলোকে রাষ্ট্র পরিচালনার যে কথা বলেছিলেন, তার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি দাবি করেন, বর্তমানে প্রতিটি মসজিদে একজন খতিব, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন
Web-Image

সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার দামলা মীর বাড়ি জামে মসজিদে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর সরফত আলী সপু বলেন, ধর্মীয় মূল্যবোধ-ভিত্তিক সমাজ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আলেম সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। এ সময় ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে মীর সরফত আলী সপুর ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নিজ বাড়িতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেন তিনি। 

আরটিভি/এমআই