images

দেশজুড়ে

তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামী উধাও

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৫২ পিএম

আশুলিয়ার পবনারটেক এলাকার পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পরিবারের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন
Mymensingh00288

ময়মনসিংহে ১ মাসে হাজারের বেশি ছিনতাই, নিরাপত্তাহীনতায় মানুষ

নিহতের নাম রুমানা আক্তার রুমি। তিনি স্বামীর সাথে পবনারটেক এলাকায় হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। ঘাতক স্বামী বিল্লাল রংপুরের পীরগাছা এলাকার ছালদার মিয়ার ছেলে।

আশুলিয়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যাকাণ্ড। তদন্ত করে বিষয়টি জানা যাবে। 

আরটিভি/এমএ