images

দেশজুড়ে

পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ১

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:০৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটককৃত মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে  জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

আরও পড়ুন
Septic0028

ফেনীতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল লতিফুল বারী  জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। 

এ সময় তার বাইসাইকেলের সিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক মতিয়ার রহমান মিন্টু এর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে। 

আরটিভি/এমআই