images

দেশজুড়ে

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে যে কাণ্ড ঘটল

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ১১:৩৬ এএম

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে শহরের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে শহরের বাদামতলা এলাকার ভূঁইয়া কমিউনিটি সেন্টারের পেছনে পটকা বাজি ফোটায় বেশ কয়েকজন যুবক। পরে তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পটকা বাজির আগুন থেকে একটি রান্নাঘরে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও রান্নাঘরটি পুড়ে যায়। তবে, অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন
Web-Image4

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী, অতঃপর...

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, মানুষ যখন ঘুমে থাকে প্রায়ই কিছু বখাটে পটকা, আতশবাজি ফোটায়। এতে ছোট ছোট শিশুরা শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মধ্যরাতে কে বা কারা এই বাজি ফোটাচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত।
 
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, পটকা বাজি ফোটানোর খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম