images

দেশজুড়ে

​মুন্সীগঞ্জে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৭:৩৮ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলঘর এলাকার মিনা বিবির পুকুরে মরদেহটি ভেসে থাকতে দেখা যায়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শ্রীনগর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন
Web-Image---Copy

সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা‍

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে