মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৯:০৮ পিএম
মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় অজ্ঞাত গাড়ির চাপায় বেলায়েত শেখ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বেলায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত ইউসুখ শেখের ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই ঝিলু শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাড়ি চাপায় তার ভাইয়ের মৃত্যুর খবর জানান মালয়েশিয়াপ্রবাসী পাশের গ্রামের এক ব্যক্তি।
তিনি বলেন, তিন ভাইয়ের মধ্যে বেলায়েত শেখ সবার বড়। তিনি বিবাহিত ও দুই কন্যাসন্তানের পিতা। প্রায় তিন বছর আগে ধারদেনা বেলায়েত শেখ মালয়েশিয়া যান। আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
আরটিভি/এসআর