images

দেশজুড়ে / রাজনীতি

ময়মনসিংহে এম এ হান্নান খানের উদ্যোগে ট্রাফিক পুলিশের মধ্যে ইফতার বিতরণ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৪:০১ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন এম এ হান্নান খান। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

জামালপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক আমির হোসেন

নগরীর টাউন হল, নতুন বাজার, বাতিরকলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেন তিনি। রমজান মাসকে সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস উল্লেখ করে তিনি বলেন, সারাদিন রোদ ও ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই নীরব পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এ ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে