images

দেশজুড়ে

আশুলিয়ায় গভীর রাতে কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৯:১০ এএম

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ মার্চ) গভীর রাতে জামগড়া মোল্লা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়া এলাকার আনারুলের মালিকানাধীন ‘মক্কা ফার্নিচার’ নামে কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও দাহ্য সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন
Bbaria0426

কৃত্রিম সংকট রোধে নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের ভেতরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।

আরটিভি/এমএইচজে