images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে ৪ টন জাটকা ইলিশ জব্দ

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০১:৫২ পিএম

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ টন জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা এসব জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৪ মার্চ) গভীর রাতে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কম্পোজিট স্টেশন পদ্মা'র সদস্যরা মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান শেষে বাসের চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

1000666805
জব্দ করা জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। ছবি: আরটিভি
আরও পড়ুন
Web-Image---Copy

নৌপুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ, দেওয়া হলো মাদরাসায়

দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরটিভি/এমএইচজে