images

দেশজুড়ে

মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৫:০৮ পিএম

‎‎লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ঘটে এ ঘটনা। নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী। 

পুলিশ ও  ‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন আরমান ও কবির মোহরি নামে দুই রিকশাচালক। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যান। এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হন বেল্লাল। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন
Web-Image_20261230_081535783

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

বেল্লালের মৃত্যুর এ ঘটনায় পালিয়ে গেছেন অভিযুক্ত আরমান। তিনি রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশাচালক। তাকে গ্রেপ্তারে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। 

বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এসএইচএম