images

দেশজুড়ে

দেশি পাঞ্জাবীকে ভারতীয় বলে বিক্রি, জরিমানা ১ লাখ

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৩:৪৬ পিএম

দেশি পাঞ্জাবীকে ভারতীয় পাঞ্জাবী বলে ট্যাগ লাগিয়ে বেশি মুল্যে বিক্রির অপরাধে চট্টগ্রামের নামী ব্র্যান্ড নগরীর টেরিবাজারে অবস্থিত রাজাস্থান পাঞ্জাবীর শো রুমকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

শনিবার (৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। 

আরও পড়ুন
Web-Image---Copy

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি

অভিযান শেষে ফয়েজ উল্লাহ বলেন, বাংলাদেশি পাঞ্জাবী ভারতীয় বলে বিক্রি করেছেন আমরা দেখতে পাই। সেই সাথে তাদেরকে আমদানীর কাগজ পত্র দেখাতে বললে তারা সেটি যথাযথভাবে দেখাতে ব্যর্থ হয়। পরে তারা স্বীকার করে বাংলাদেশি পাঞ্জাবী কে তারা ভারতীয় বলে বিক্রি করছে।   

তাই তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষতে যদি আমরা আবার এমন কিছু দেখতে পাই তাহলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিবো।

আরটিভি/এমআই