images

দেশজুড়ে

ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ০৪:৫৭ পিএম

দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। 

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে আটক রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়। 

আটক রাসেল ইসলাম বিরল উপজেলার ধনগ্রামের বাসিন্দা।

শনিবার (৭ মার্চ) বিকেলে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

আরও পড়ুন
Web-Image

৫ বিদেশি পিস্তলসহ নারী আটক

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।

আরটিভি/এমএইচজে