মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৭:০৪ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী ডা. জাকিয়া কামাল মুন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দামলা এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আগ্রহের কথা জানান।
মতবিনিময় সভায় ডা. জাকিয়া কামাল মুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের সেবা করার লক্ষ্য থেকেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
তিনি জানান, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন এবং বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত। এছাড়াও তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেছেন।
ডা. মুন আরও বলেন, নির্বাচিত হলে শ্রীনগর উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং শ্রীনগড়কে একটি সিটিকর্পোরেশনে রূপান্তর করবেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমআই