images

দেশজুড়ে

৩০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ১০:৫৮ এএম

দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকে কাজ করার সময় মাটি ধসে পড়ে ত্রিশ ফুট গভীরে মাটিচাপা পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করেছে। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল সাড়ে দশটায় দিনাজপুরের কাহারোল থানার দক্ষিণ মহেশপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে ত্রিশ ফিট গভীরে দুইজন শ্রমিক মাটিচাপা পড়েছেন। তাদের মধ্যে একজনকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও আরেকজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে (৩৮) জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।  

আরটিভি/এসকে