images

দেশজুড়ে

শ্বশুর ডিলার, জামাইয়ের বাড়িতে মিলল ২০ ড্রাম ডিজেল

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে শ্বশুরের দেওয়া ডিজেল নিজের বাড়িতে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়িতে তেলের প্রায় ২০টির বেশি ড্রাম পাওয়া যায়। তবে সেখান থেকে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

গ্রামপুলিশ নিয়োগে ঘুষ নিলেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

নয়ন জানান, তার শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার একজন তেলের ডিলার। শ্বশুরের কাছ থেকে পাওয়া তেল তিনি নিজের বাড়িতে এনে বিক্রি করছিলেন।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে