images

দেশজুড়ে

ভালুকায় গাড়িচাপায় মাদরাসা ছাত্রী নিহত

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৫:২২ পিএম

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে সাত বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর  মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ইভা আক্তার নিঝুরী গুচ্ছ গ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ইভা আক্তার তার চাচার অটোরিকশাযোগে চাচীর সঙ্গে চাচার শ্বশুরবাড়ি যাওয়ার পথে সামনে থেকে একটি ডাম্প ট্রাক আসতে দেখে অটোরিকশাটি হঠাৎ থামানো হয়। 

আরও পড়ুন
Web-Image

জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

এ সময় ইভা রাস্তায় ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মাথা ও ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমআই