images

দেশজুড়ে

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী 

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৯:৩২ পিএম

‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেউ নেই’ এমন শিরোনামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ভিডিওটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ মার্চ) সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জান্নাতীর খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে তার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন। 

আরও পড়ুন
Shishu_0133

সাইকেল চালানো শিখতে গিয়ে পিকআপের ধাক্কায় শিশু নিহত

প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতজনিত সমস্যায় জান্নাতীর শরীরের অধিকাংশ অংশ অবশ হয়ে গেছে। ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জান্নাতী সাধারণ মানুষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানান। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে জান্নাতীর চিকিৎসায় সহায়তা প্রদান করে।

আরটিভি/এমএ